কাহালুর বিবির পুকুর দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন কাহালু উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা মানবাধিকার কমিশন কাহালু উপজেলা উপদেষ্টা বিশিষ্ট মৎস্য ব্যাবসায়ী আলহাজ্ব শফিকুল ইসলামের সার্বিক সহযোগীতায় গত শনিবার দিনব্যাপী কাহালুর বিবির পুকুর শাহ্ সুলতান-শাহ্ জালাল মৎস্য বীজাগারে অনুষ্ঠিত হয়।
উক্ত ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন দেশের শ্রেষ্ট মৎস্য পোনা উৎপাদন কারী শাহ্ সুলতান-শাহ্ জালাল মৎস্য বীজাগারের গর্বিত মালিক একাধিক বার স্বর্ণ ও রোপ্য পদক প্রাপ্ত ব্যক্তিত্ব আলহাজ্ব শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কাহালু উপজেলা শাখার সভাপতি রেজভী নোমান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্ডল, সাংগঠনিক সম্পাদক খাজা মাহফুজ প্রমুখ।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































